August 18, 2026, 3:13 pm
সর্বশেষ সংবাদ:
সাবেক মন্ত্রী-এমপিদের ফোন ব্যবহার নিয়ে যা বললেন কারা মহাপরিদর্শক জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের শ্রদ্ধা সরকার বদলেছে, রাষ্ট্র কি বদলেছে? স্থানীয় সরকারের ৫ নির্বাচন চলতি অর্থবছরে: শাহে আলম স্থানীয় সরকার নির্বাচন চলতি অর্থবছরেই: শাহে আলম খিলক্ষেতের সন্ত্রাসবিরোধী মামলায় মেজর সাদিক গ্রেফতার জ্বালানি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া অর্থনীতির সংকট মোকাবিলায় ১৮০ দিনে সরকারের যত পদক্ষেপ থানা হাজতে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার

রাশিয়ার নির্বাচনে নিষিদ্ধই থাকছে বিরোধী দল, উপপ্রধানের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : Tuesday, August 18, 2026
  • 9 Time View
14

রাশিয়ার শীর্ষ আদালত আসন্ন পার্লামেন্ট নির্বাচনে যুদ্ধবিরোধী দল ‘ইয়াবলোকো’র অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছেন। দলটির পক্ষ থেকে করা আপিল খারিজ করে দেওয়ায় সেপ্টেম্বর মাসের নির্বাচনে তাদের প্রার্থীদের প্রার্থী হওয়ার পথ রুদ্ধ হয়ে গেছে। রডিনা নামক একটি রুশপন্থি জাতীয়তাবাদী দলের অভিযোগের প্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যেখানে ইয়াবলোকোর বিরুদ্ধে পশ্চিমা মদতপুষ্ট হওয়ার এবং দেশের স্বার্থের পরিপন্থী কাজ করার দাবি তোলা হয়েছিল। তবে ইয়াবলোকো এসব অভিযোগ বরাবরই ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে আসছে।

একই দিনে আদালতের আরেক রায়ে দলটির উপপ্রধান লেভ শ্লোসবার্গকে ১১ বছর এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ইউক্রেন যুদ্ধের বিরোধিতার কারণে রাশিয়ান সশস্ত্র বাহিনী সম্পর্কে ‘ভুল তথ্য’ ছড়ানোর অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। মামলার শেষ বক্তব্যে শ্লোসবার্গ ইউক্রেন যুদ্ধকে রাশিয়ার জন্য একটি জাতীয় বিপর্যয় হিসেবে আখ্যায়িত করেন। রায়ের সময় আদালতের বাইরে অবস্থান নেওয়া ইয়াবলোকোর বেশ কয়েকজন সমর্থককেও পুলিশ আটক করেছে, যাকে দলটির নেতৃবৃন্দ বিরোধী মত দমনের একটি নগ্ন বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com