October 25, 2026, 7:40 am
সর্বশেষ সংবাদ:
প্রধানমন্ত্রী কাল জাপান যাচ্ছেন, বিনিয়োগে নতুন গতির আশা বিআরটি প্রকল্প বাতিল: আরেকবার ভোগান্তির শঙ্কা বাংলাদেশ রেলওয়ে: রেলে ইঞ্জিন সংকট আরও প্রকট এনইআইআর কার্যকরের পরিকল্পনা: ব্যবহৃত মোবাইল আমদানির সুযোগ চান ব্যবসায়ীরা কেন্দ্রীয় ব্যাংকের ‘উদ্যোগ’: উদ্যোক্তা তৈরির কর্মসূচি ছড়াচ্ছে দেশজুড়ে ব্যাংকিং সেবায় আঞ্চলিক বৈষম্য প্রকট সরকারি চাকরি: ৯ মাসে আটক, জেল ৩১৯ ভুয়া পরীক্ষার্থীর ‘এভাবে হাল ছেড়ে দেওয়া যায় না, রাজপথে ফিরতেই হতো’ আগস্টে ইইউতে বাংলাদেশের ডেনিম রপ্তানি ১২.৭১ শতাংশ বেড়েছে সাজেকের সার্বিক নিরাপত্তা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা

বগুড়ার মোকামতলা উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি অনুমোদন

Reporter Name
  • Update Time : Wednesday, August 19, 2026
  • 51 Time View

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে মোকামতলা উপজেলা শাখার নতুন ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত মঙ্গলবার জেলা শাখার সভাপতি সরকার মুকুল এবং সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এই কমিটিতে মেহেদী হাসান মেহেদীকে আহ্বায়ক এবং বিপ্লব প্রামাণিককে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন আহসান হাবীব। কমিটিতে ১১ জন যুগ্ম আহ্বায়ক এবং ২৭ জন সাধারণ সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল আশা প্রকাশ করেন যে, নতুন এই নেতৃত্বের মাধ্যমে মোকামতলা এলাকায় দলীয় কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হয়ে উঠবে। দলের সাংগঠনিক ভীত মজবুত করার লক্ষ্যেই এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com