August 22, 2026, 6:57 pm
সর্বশেষ সংবাদ:
তৃণমূলে নারীর অংশ নেওয়া নিশ্চিতে দলগুলোর নীতিতে পরিবর্তন জরুরি বিএনপি মানুষের অধিকারে বিশ্বাস করে: মঈন খান জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ভালো সম্পর্ক চাইলে ভারতকে সীমান্তহত্যা বন্ধ করতে হবে: রাশেদ খান জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা মন্ত্রিত্ব পেয়েই জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে আন্দালিভ পার্থ রদবদলের পর কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত চার মন্ত্রী-প্রতিমন্ত্রী দেশবাসীর কাছে দোয়া চাইলেন তথ্যমন্ত্রী

‘সিরাত না জানার কারণে ইসলামকে কঠিন ও নীরস ধর্ম হিসেবে উপস্থাপন করছি’

Reporter Name
  • Update Time : Thursday, August 20, 2026
  • 20 Time View
28

জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ ও আলোচক মিজানুর রহমান আজহারী বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী বা সিরাত সম্পর্কে সম্যক জ্ঞানের অভাবেই ইসলামকে অনেকে একটি কঠিন ও নিরস ধর্ম হিসেবে চিত্রিত করছেন। তিনি উল্লেখ করেন, নবীজি (সা.) ছিলেন বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ এবং তাঁর আগমনে পৃথিবী আলোয় আলোকিত হয়েছিল। প্রকৃত ইসলাম কেবল কিছু শুষ্ক আচার-অনুষ্ঠানের নাম নয়, বরং এটি একটি প্রবহমান জীবনধারা, যার কেন্দ্রে রয়েছেন বিশ্বনবী (সা.)।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বার্তায় আজহারী আরও বলেন, আধুনিক সমাজ নৈতিক অবক্ষয় ও ভোগবিলাসের অসুস্থ প্রতিযোগিতায় নিমজ্জিত হওয়ার মূল কারণ রাসুলের (সা.) আদর্শ থেকে যোজন যোজন দূরত্ব। ইমানের পূর্ণতার জন্য নবীজির প্রতি গভীর ভালোবাসা অপরিহার্য, যা কেবল সিরাত অধ্যয়নের মাধ্যমেই সম্ভব। কেবল আবেগের বশবর্তী না হয়ে তাঁর যাপিত জীবন, মানবিক গুণাবলি ও সংকট মোকাবিলার প্রজ্ঞা অনুসরণ করলে ব্যক্তি ও সমাজজীবন আমূল বদলে ফেলা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

আজহারীর মতে, ব্যবসায়ী থেকে শুরু করে রাষ্ট্রনায়ক কিংবা পরিবারের প্রধান—প্রতিটি ক্ষেত্রে নবীজির জীবন এক একটি আদর্শিক গাইডবুক। তিনি বলেন, আমরা মুখে নবী-প্রেমের কথা বললেও কর্মক্ষেত্রে বা পারিবারিক জীবনে তাঁর সুন্নাহর প্রতিফলন ঘটাতে ব্যর্থ হচ্ছি। বর্তমান সংকটময় পরিস্থিতিতে উম্মাহর হারানো আত্মপরিচয় ও মানবিকতা পুনরুদ্ধারে নবীজির সিরাত চর্চাকে সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়ার কোনো বিকল্প নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com