October 26, 2026, 7:42 am
সর্বশেষ সংবাদ:

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী

Reporter Name
  • Update Time : Thursday, August 20, 2026
  • 69 Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের নতুন ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দায়িত্ব প্রদান করেছে। বৃহস্পতিবার বিকেলে এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে রাজনৈতিক দলটির হাইকমান্ড।

বিএনপির গঠনতন্ত্রের ৭(খ)৬ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। দলের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, রুহুল কবির রিজভীর এই নিয়োগ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com