August 22, 2026, 4:49 am
সর্বশেষ সংবাদ:
নতুন ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয় পেলেন ‘অর্থনৈতিক যুদ্ধে’ নতুন ছক: ডলার ছাড়াই ইরান-ইরাকের বাণিজ্য পরিকল্পনা? বিশ্বকাপ ফাইনালের ঘটনায় ৩ ফুটবলারসহ আর্জেন্টিনা দলকে কঠোর শাস্তি ফিফার সীতাকুণ্ডে ১০ শ্রমিকের মৃত্যু, বিশেষজ্ঞ কমিটির তদন্তে যা উঠে এলো এগুলো আল্লাহর দেওয়া দান, এগুলো নিয়ে কোনো অহংকার নেই ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ‘নিষ্ক্রিয়’ দুই পরমাণু শক্তিধর দেশ আমাকে দেওয়া অ্যালিগেশনের কয়েকগুণ টাকা শিক্ষার্থীদের দিয়ে চেয়ার ছাড়ব শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় ‘ক্ষুব্ধ’ জুনায়েদ আল হাবিব কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত শামসুল হায়দার বঙ্গভবনে সন্ধ্যার সেই মুহূর্ত

শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় ‘ক্ষুব্ধ’ জুনায়েদ আল হাবিব

Reporter Name
  • Update Time : Saturday, August 22, 2026
  • 6 Time View
10

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে সংসদ সদস্য শামীম কায়সার লিংকনের নিয়োগকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব। শুক্রবার রাতে এক বিবৃতিতে তিনি এই নিয়োগের নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি দাবি করেন যে, শামীম কায়সারকে প্রতিমন্ত্রী হিসেবে মনোনীত করার মাধ্যমে সরকার দেশের বিপুলসংখ্যক মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

জুনায়েদ আল হাবিব বলেন, ৯২ শতাংশ মুসলমানের দেশে একজন বিতর্কিত ব্যক্তিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে সরকার সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছে। তিনি অভিযোগ করেন যে, একটি নির্দিষ্ট ভ্রান্ত মতবাদের প্রচারককে এই গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে, যা আলেম সমাজের প্রত্যাশার পরিপন্থী। অবিলম্বে এই নিয়োগ বাতিলের আহ্বান জানিয়ে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, আলেমদের দাবি উপেক্ষা করলে সরকারকে এর কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, সরকার যদি বিতর্কিত এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, তবে ভবিষ্যতে আলেম সমাজ সরকারের প্রতি তাদের সমর্থন ও সহযোগিতার অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য হবে। তিনি দ্রুত একজন গ্রহণযোগ্য ও সঠিক দ্বীনের অনুসারীকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com