মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা
Reporter Name
Update Time :
Saturday, August 22, 2026
6 Time View
মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণের ফলে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার তারিখ থেকেই তার সংসদ সদস্যপদ কার্যকরভাবে বাতিল হয়েছে।জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ সংক্রান্ত আনুষ্ঠানিক গেজেট প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানো হয়েছে এবং আসনটিতে উপ-নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
11
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণের ফলে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার তারিখ থেকেই তার সংসদ সদস্যপদ কার্যকরভাবে বাতিল হয়েছে।
জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ সংক্রান্ত আনুষ্ঠানিক গেজেট প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানো হয়েছে এবং আসনটিতে উপ-নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।