August 24, 2026, 4:27 am
সর্বশেষ সংবাদ:
একাদশে ভর্তির খসড়া নীতিমালায় কী আছে, দেখে নিন একনজরে সুন্দরবনে ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ আগে রাজনৈতিক লাইন ঠিক করুন, তারপর বক্তব্য দিন ঢাবি থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে শিক্ষার্থী স্থানান্তরের সিদ্ধান্ত মেট্রোরেলের নিচে সিসি ক্যামেরা আছে কি না, জানতে চান হাইকোর্ট ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির বিজ্ঞাপন দিলো হ্যাকার গ্রুপ ঈদে মিলাদুন্নবীতে প্রাথমিক বিদ্যালয়ে পালন করতে হবে যেসব কর্মসূচি ঢাকায় নন-এমপিও শিক্ষকদের অবস্থান কর্মসূচি আজ ইমরান খানের মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দেশের সাবেক ২১ অধিনায়কের চিঠি ব্যবসায়িক লেনদেন বা অংশীদারি নিয়ে প্রতারণায় ফৌজদারি মামলাও চলবে

ঢাকায় নন-এমপিও শিক্ষকদের অবস্থান কর্মসূচি আজ

Reporter Name
  • Update Time : Monday, August 24, 2026
  • 7 Time View

দীর্ঘদিন ধরে বেতন-ভাতা বঞ্চিত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা তাদের প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে আজ সোমবার ঢাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন। বাংলাদেশ নন-এমপিও শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ অনুমতি সাপেক্ষে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালনের সুযোগ পেয়েছেন আন্দোলনকারীরা।

ডিএমপির পক্ষ থেকে কর্মসূচির জন্য ২১টি কঠোর শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নির্ধারিত স্থানের বাইরে অবস্থান না করা, জননিরাপত্তা বা যাতায়াতে বিঘ্ন না ঘটানো এবং কোনো উসকানিমূলক বা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এমন বক্তব্য প্রদান থেকে বিরত থাকা। আইনশৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে আন্দোলনকারীদের পুলিশের নির্দেশনা মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে দায়িত্ব সংশ্লিষ্ট আয়োজকদের ওপর বর্তাবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

আন্দোলনরত শিক্ষক নেতারা জানিয়েছেন, বছরের পর বছর বেতনহীন অবস্থায় পাঠদান চালিয়ে আসা এসব শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে তারা বদ্ধপরিকর। যোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তির মাধ্যমে তাদের জীবনযাত্রার মান নিশ্চিত করার আহ্বান জানিয়ে তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে যাবেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com