August 24, 2026, 2:39 pm
সর্বশেষ সংবাদ:
অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন: বিমানমন্ত্রী মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করছে সরকার: সালেহ শিবলী ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, কর্মসংস্থান হারিয়েছে ৬২ হাজার: সিপিডি পানি-বর্জ্য ও জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ বিএনপি মিডিয়া সেলের ডিজিটাল টিমের এক সদস্যকে অব্যাহতি ফারাক্কার সব গেট খুলে দিতে বললেন বিহারের মুখ্যমন্ত্রী বিরোধীদল ৬ মাসে কী কী গুজব-ঘৃণা ছড়িয়েছে তারও মূল্যায়ন দরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি: নাহিদ ইসলাম বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে গিয়ে ট্রাম্পের অভিযোগ, কানাডা ‘অঙ্গরাজ্যে’র সুবিধা চাইছে উসকানি ও প্ররোচনার অভিযোগে শ্যামল দত্তসহ ৩ সাংবাদিক ট্রাইব্যুনালে

ইমরান খানের চিকিৎসায় ২১ সাবেক অধিনায়কের ৩ দাবি

Reporter Name
  • Update Time : Monday, August 24, 2026
  • 9 Time View

দীর্ঘদিন ধরে কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবার সোচ্চার হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের ২১ জন সাবেক অধিনায়ক। তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে পাঠানো এক চিঠিতে ইমরান খানের উন্নত চিকিৎসা ও মানবিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে গ্রেগ চ্যাপেল, অ্যালান বোর্ডার, সুনীল গাভাস্কার ও স্টিভ ওয়াহর মতো প্রখ্যাত তারকারা রয়েছেন।

চিঠিতে মূলত তিনটি প্রধান দাবি উত্থাপন করা হয়েছে। প্রথমত, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইমরানের ব্যক্তিগত চিকিৎসক ও পরিবারের সদস্যদের সমন্বয়ে একটি স্বাধীন মেডিকেল বোর্ড গঠন করে তার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, বিশেষ করে তার চোখের সমস্যাকে গুরুত্ব দিতে হবে। দ্বিতীয়ত, প্রশাসনিক বাধা ছাড়াই তার সাপ্তাহিক পারিবারিক সাক্ষাৎ নিশ্চিত করতে হবে এবং তৃতীয়ত, মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী দ্রুত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এর আগে ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলেও আদালতের নির্দেশনা অনুযায়ী যথাযথ প্রক্রিয়া মানা হয়নি বলে অভিযোগ করেছেন সাবেক অধিনায়করা। তাদের মতে, সরকারি মেডিকেল বোর্ড তাকে দ্রুত ‘সুস্থ’ ঘোষণা করে কারাগারে ফিরিয়ে নিয়ে গেছে, যা আদালতের নির্দেশনার লঙ্ঘন। ৭৩ বছর বয়সী এই সাবেক ক্রিকেটারের চিকিৎসাকে মানবিক দায়িত্ব হিসেবে উল্লেখ করে তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com