August 24, 2026, 4:25 pm
সর্বশেষ সংবাদ:
যুদ্ধের মধ্যে নির্বাচন ইউক্রেনকে ‘ধ্বংস’ করে দেবে: জেলেনস্কি বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন: আইনমন্ত্রী সংস্কারে রাজনৈতিক সাহস দেখাতে পারছে না সরকার: দেবপ্রিয় ভ্যানচালককে হত্যাচেষ্টা: গ্রেফতার দেখানো হলো নাসা গ্রুপের চেয়ারম্যানকে ঐক্য ভাঙা যাবে না, এই সরকারের কোনো বিকল্প নেই: দুদু এবার বিএনপিকর্মী মকবুল হত্যায় গ্রেফতার সাবেক এমপি মিলন দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: রিজভী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন: বিমানমন্ত্রী মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করছে সরকার: সালেহ শিবলী ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, কর্মসংস্থান হারিয়েছে ৬২ হাজার: সিপিডি

বিরোধীদল ৬ মাসে কী কী গুজব-ঘৃণা ছড়িয়েছে তারও মূল্যায়ন দরকার

Reporter Name
  • Update Time : Monday, August 24, 2026
  • 8 Time View

জামায়াতে ইসলামী এবং তাদের মিত্র দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে পরিকল্পিতভাবে গুজব ও মিথ্যাচারের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। সোমবার নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, জামায়াত নেতারা অত্যন্ত চাতুর্যের সঙ্গে অসত্য তথ্য প্রচার করছেন, যা এখন তাদের মিত্র এনসিপিও রপ্ত করে নিয়েছে। সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ড পর্যালোচনার পাশাপাশি গত ছয় মাসে বিরোধী দলগুলো কী পরিমাণ ঘৃণা ও প্রপাগান্ডা ছড়িয়েছে, তারও নিরপেক্ষ মূল্যায়নের প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

অন্যদিকে, একই দিনে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন যে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দলীয় অনুগতদের বসানো হয়েছে। এছাড়া জ্বালানি সংকট, বিদ্যুৎ খাতের অব্যবস্থাপনা এবং রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি সরকারের ব্যর্থতার বিভিন্ন চিত্র তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com