August 24, 2026, 4:52 pm
সর্বশেষ সংবাদ:
মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ আ’লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার যুদ্ধের মধ্যে নির্বাচন ইউক্রেনকে ‘ধ্বংস’ করে দেবে: জেলেনস্কি বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন: আইনমন্ত্রী সংস্কারে রাজনৈতিক সাহস দেখাতে পারছে না সরকার: দেবপ্রিয় ভ্যানচালককে হত্যাচেষ্টা: গ্রেফতার দেখানো হলো নাসা গ্রুপের চেয়ারম্যানকে ঐক্য ভাঙা যাবে না, এই সরকারের কোনো বিকল্প নেই: দুদু এবার বিএনপিকর্মী মকবুল হত্যায় গ্রেফতার সাবেক এমপি মিলন দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: রিজভী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন: বিমানমন্ত্রী

বিএনপি মিডিয়া সেলের ডিজিটাল টিমের এক সদস্যকে অব্যাহতি

Reporter Name
  • Update Time : Monday, August 24, 2026
  • 10 Time View

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে তথ্য ফাঁস হওয়ার পর বিএনপি মিডিয়া সেলের ডিজিটাল টিমের সদস্য এবং গ্রাফিকস ডিজাইনার তানিম সুফিয়ানীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (২৪ আগস্ট) এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তটি কার্যকর করার কথা জানিয়েছেন মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তানিম সুফিয়ানীর অতীত রাজনৈতিক কার্যক্রমের বিভিন্ন তথ্য কর্তৃপক্ষের নজরে এসেছে, যা দলের অভ্যন্তরীণ নীতিমালা, স্বচ্ছতা এবং পারস্পরিক আস্থার পরিপন্থি। এই প্রেক্ষাপটে তাকে অবিলম্বে গ্রাফিকস ডিজাইনারের পদসহ দলের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন থেকে বিএনপির নাম বা পরিচয় ব্যবহার করে তার কোনো ধরনের প্রতিনিধিত্ব করার সুযোগ থাকবে না বলেও স্পষ্ট করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com