August 24, 2026, 6:08 pm
সর্বশেষ সংবাদ:
স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারিত হয়নি: সিইসি রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় গাইবান্ধায় আনন্দ মিছিল সমাবেশে বাধাকে ‘নগ্ন আঘাত’ বললো এনসিপি সাড়ে ৩ লাখ টন সার কিনছে সরকার, খরচ প্রায় ২৭শ কোটি টাকা বীর ইউনিটের সদস্যদের দেশসেবায় কাজ করার নির্দেশ সেনাপ্রধানের মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ আ’লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার যুদ্ধের মধ্যে নির্বাচন ইউক্রেনকে ‘ধ্বংস’ করে দেবে: জেলেনস্কি বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন: আইনমন্ত্রী সংস্কারে রাজনৈতিক সাহস দেখাতে পারছে না সরকার: দেবপ্রিয়

দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: রিজভী

Reporter Name
  • Update Time : Monday, August 24, 2026
  • 9 Time View

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী দলের নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দলের নাম ব্যবহার করে কোনো ধরনের অনৈতিক বা বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। ৫ আগস্টের পরবর্তী সময়ে যারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে অপকর্মে জড়িয়েছেন, তাদের বিরুদ্ধে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যেই কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছেন। নেতাকর্মীদের গঠনমূলক ও জনকল্যাণমুখী কাজে মনোনিবেশ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলকে সুশৃঙ্খল ও শক্তিশালী করে গড়ে তোলাই এখন মূল লক্ষ্য।

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর রিজভী আরও বলেন, জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত বিএনপি জনস্বার্থ রক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। সরকার কর্তৃক গৃহীত প্রতিটি উন্নয়ন ও সামাজিক সুরক্ষা কর্মসূচির সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে নেতাকর্মীদের সচেষ্ট থাকতে হবে। তিনি স্পষ্ট করেন যে, দলের নেতাকর্মী ও সমর্থকরা জনগণের সাথে নিবিড় যোগাযোগ বজায় রাখলে কোনো প্রকার অপতৎপরতার সুযোগ থাকবে না।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে রিজভী জানান, আসন্ন ইউপি নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার না থাকায় তৃণমূলের নেতাদের যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের সমর্থন দেওয়া হবে। বিএনপির জনপ্রিয়তার বিষয়ে তিনি দাবি করেন, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে দলটি বর্তমানে জনগণের ব্যাপক আস্থা অর্জন করেছে। জবাবদিহিতামূলক শাসনব্যবস্থা ও জনকল্যাণমুখী কাজের মাধ্যমেই জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com