August 24, 2026, 8:54 pm
সর্বশেষ সংবাদ:
সন্তানের নামে গাছ লাগানোর আহ্বান ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পরিবারের নামে ফেসবুক খুলে প্রতারণা, রিমান্ডে কাকন রানা দাবি না মানলে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান, ডাকসুর আলটিমেটাম ফৌজদারি অপরাধ তদন্ত করতে পারবে এপিবিএন, খসড়া আইন অনুমোদন সমাবেশের অনুমতি না দেওয়ায় এনসিপির নিন্দা চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল সৌদি বাদশাহ ও যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর আ’লীগের বিরুদ্ধে নাশকতার মামলা বিএনপির, আসামি নিজ দলের নেতা! মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার শ্যামল, মোজাম্মেল ও ফারজানা

সমাবেশে বাধাকে ‘নগ্ন আঘাত’ বললো এনসিপি

Reporter Name
  • Update Time : Monday, August 24, 2026
  • 7 Time View

কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কর্মসূচি পালনে বাধা দেওয়ার ঘটনাকে চরম অগণতান্ত্রিক ও সংবিধান পরিপন্থী বলে অভিহিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বাংলাদেশে রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার খর্ব করা কোনোভাবেই কাম্য নয়। বিগত স্বৈরাচারী শাসনের মতোই বিরোধী দলের কর্মসূচিতে বাধা দেওয়ার এই প্রবণতা নতুন সরকারের কর্মকাণ্ড নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

নেতৃবৃন্দ আরও বলেন, প্রশাসন ও পুলিশ বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার পুরোনো মানসিকতা পরিহার করা জরুরি। সরকার যদি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে দমন-পীড়নের পথ বেছে নেয়, তবে রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়া হুমকির মুখে পড়বে। অনতিবিলম্বে সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়ে দলটি হুঁশিয়ারি দিয়েছে যে, জনগণের অধিকার হরণের যেকোনো প্রচেষ্টা রাজপথে প্রতিহত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com