ত্রয়োদশ জাতীয় সংসদের বিভিন্ন মন্ত্রণালয় ও দাপ্তরিক কাজের সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় দায়িত্ব নতুন করে নির্ধারণ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব পুনর্বণ্টনের বিষয়টি জানানো হয়।
নতুন এই সিদ্ধান্তের আওতায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা নিজ নিজ মন্ত্রণালয়ের সংসদীয় কার্যক্রম দেখভাল করবেন। সংসদীয় কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনতেই মূলত নিয়মিত এই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।