August 26, 2026, 7:54 pm

গণশিক্ষা প্রতিমন্ত্রীকে নিয়ে দুই বিএনপি নেতার টানাটানি

Reporter Name
  • Update Time : Wednesday, August 26, 2026
  • 15 Time View

চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই নেতার মধ্যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার জেলা শহরের শহীদ সাটু হলে একটি সরকারি মতবিনিময় সভা শেষে বের হওয়ার পথে প্রতিমন্ত্রীকে নিয়ে জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের মধ্যে এই টানাটানির ঘটনা ঘটে। এ সময় সেখানে উপস্থিত জেলা প্রশাসকসহ সরকারি কর্মকর্তারা বিব্রতকর অবস্থায় পড়েন।

ঘটনার পরিপ্রেক্ষিতে রফিকুল ইসলাম অভিযোগ করেন, সরকারি অনুষ্ঠানে স্থানীয় বিএনপি বা সহযোগী সংগঠনের নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি, যা শিষ্টাচার বহির্ভূত। পাল্টা জবাবে হারুনুর রশীদ বিষয়টিকে সরকারি কর্মসূচি হিসেবে উল্লেখ করে বলেন, রাজনৈতিক দলের পক্ষ থেকে দাওয়াত দেওয়ার কোনো সুযোগ নেই। এই ঘটনাকে তিনি স্থানীয় নেতাদের অজ্ঞতা ও অপরিপক্কতা বলে মন্তব্য করেন এবং সরকারি অনুষ্ঠানে এমন আচরণের কড়া সমালোচনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com