August 26, 2026, 8:07 pm

বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Reporter Name
  • Update Time : Wednesday, August 26, 2026
  • 6 Time View

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

দীর্ঘদিন ধরে লিভারের জটিল সমস্যায় আক্রান্ত ছিলেন জহুরুল ইসলাম বাবু। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতালে আইসিইউতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। ব্যক্তিগত জীবনে তিনি পাবনার একজন প্রথিতযশা ক্রিকেটার ছিলেন এবং পাবনা সাবেক ক্রিকেটার সমিতির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com