August 27, 2026, 1:33 am
সর্বশেষ সংবাদ:

পটুয়াখালীতে যুবদলের কমিটি ঘিরে পাল্টাপাল্টি কর্মসূচি

Reporter Name
  • Update Time : Wednesday, August 26, 2026
  • 9 Time View

পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের মধ্যে তীব্র বিভাজন ও অস্থিরতা তৈরি হয়েছে। সম্প্রতি ঘোষিত এই কমিটিকে প্রত্যাখ্যান করে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন পদবঞ্চিত অংশটি। তাদের অভিযোগ, দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে, যা তৃণমূলের কর্মীরা মেনে নিতে পারছেন না।

প্রতিবাদকারী নেতাদের দাবি, আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টির সাথে সখ্যতা ছিল এমন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে এই কমিটি বাতিলের দাবি জানিয়ে বিষয়টির নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। অন্যদিকে, নতুন কমিটিকে স্বাগত জানিয়ে উপজেলার অন্য একটি অংশ আনন্দ মিছিল করেছে, যার ফলে স্থানীয় রাজনীতিতে উত্তাপ ছড়িয়ে পড়েছে। এদিকে নতুন কমিটিতে জাকির আলম মিলনকে সভাপতি ও মো. জহিদুল ইসলাম রুবেলকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com