স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী অক্টোবর মাসের মধ্যেই নির্বাচনের সব ধরনের প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করা হবে।
প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরপরই নভেম্বরের শুরুতে ভোটগ্রহণের প্রক্রিয়া শুরু করতে চায় কমিশন। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য এরই মধ্যে প্রয়োজনীয় নির্দেশনা ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।