August 27, 2026, 8:25 pm
সর্বশেষ সংবাদ:
সংসদে দেওয়া বক্তব্য প্রত্যাহার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ৬ মাসে সরকার অজনপ্রিয় হয়ে পড়েছে: সারজিস ৬৪ জেলার তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা সংসদ সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হতে এখানে আসেননি: শফিকুর রহমান আইনশৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হাসনাতের প্রশ্ন ‘তিনি সফল না ব্যর্থ?’ তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই উত্তপ্ত সংসদ, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে হট্টগোল বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’

সংসদে প্রধানমন্ত্রীর পাশের আসন পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : Thursday, August 27, 2026
  • 21 Time View

জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শুরুতে আসন বিন্যাসে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় প্রধানমন্ত্রীর পার্শ্ববর্তী আসনটি শূন্য হয়। এখন সেই গুরুত্বপূর্ণ আসনটিতে দায়িত্ব পালন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়।

সরকারি দলের প্রথম সারির আসনগুলোতেও নতুন বিন্যাস লক্ষ্য করা গেছে। প্রধানমন্ত্রীর পাশে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় এবং জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর মতো জ্যেষ্ঠ নেতারা স্থান পেয়েছেন। এছাড়া প্রথম সারিতে এ জেড এম জাহিদ হোসেন, আবদুল মঈন খান, সেলিমা রহমান এবং আমান উল্লাহ আমানের মতো নেতারা আসন গ্রহণ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com