জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের সূচনা দিনে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। চলমান পরিস্থিতির প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা কতটুকু কার্যকর, তা নিয়ে তিনি সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেন।
সংসদে দেওয়া বক্তব্যে হাসনাত আবদুল্লাহ সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে জানতে চান, বর্তমান প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালনে সফল নাকি ব্যর্থ। দেশের নিরাপত্তা ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়ে তিনি এই প্রশ্ন উত্থাপন করেন।