August 28, 2026, 12:32 am

লক্ষ্মীপুর সদরে ইসলামী আন্দোলনের নেতৃত্বে সালেহ-তানভীর

Reporter Name
  • Update Time : Thursday, August 27, 2026
  • 7 Time View

লক্ষ্মীপুর সদর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেলে শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় অবস্থিত জেলা কার্যালয়ে আয়োজিত এক সম্মেলনের মাধ্যমে এই নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। ঘোষিত নতুন কমিটিতে সালেহ আহমদ সভাপতি, মোখলেসুর রহমান সহ-সভাপতি এবং হাফেজ তানভীর হোসাইন সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

বিদায়ী সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ উপকমিটির সদস্য আ হ ম আলাউদ্দিন। সম্মেলনে অন্যান্যদের মধ্যে জেলা শাখার সাধারণ সম্পাদক জহির উদ্দিন প্রধান বক্তা হিসেবে এবং সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে আ হ ম আলাউদ্দিন রাষ্ট্রকাঠামোর আমূল পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, চরমোনাই পীর দীর্ঘ ৩৫ বছর আগেই দেশের নীতির পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। নির্বাচনে পরাজয় নিয়েও তিনি মন্তব্য করেন যে, ইসলামী আন্দোলন নির্বাচন প্রক্রিয়ায় হেরে গেলেও আদর্শিক দিক থেকে তারা বিজয়ী হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com