August 28, 2026, 3:48 am
সর্বশেষ সংবাদ:
অর্থসংকটে থমকে যায় চিকিৎসক হওয়ার স্বপ্ন, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী হবু বরকে অশ্লীল ছবি না পাঠানোয় ভাঙলো বিয়ে, তরুণীর আত্মহত্যা নেপালে বন্যায় এখনো নিখোঁজ ১০০০, কোন দেশের কতজন? রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশে টিভির শিল্পী-কুশলীদের প্রতিবাদ জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কৃষক নিহত নভোথিয়েটারের সাবেক ডিজি ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা শেখ পরশ ও তার স্ত্রীসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রাথমিকের এটিইও পদে ৭ জনকে নিয়োগ বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে, ৬ মাসে স্বজনপ্রিয় হয়ে পড়েছে সরকার: সারজিস সবুজবাগে ফালানী হত্যা: বান্ধবীর স্বামীসহ দুজন ৪ দিনের রিমান্ডে

বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে, ৬ মাসে স্বজনপ্রিয় হয়ে পড়েছে সরকার: সারজিস

Reporter Name
  • Update Time : Friday, August 28, 2026
  • 24 Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে। জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন তো দূরের কথা, বিএনপি নিজেদের ঘোষিত ৩১ দফার সঙ্গেও প্রতারণা করেছে। ছয় মাসে সরকার দুঃখজনকভাবে অজনপ্রিয় হয়ে পড়েছে।’

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ফেনীর একটি গণমিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সারজিস আলম এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমরা দেখছি প্রত্যেকটা প্রতিষ্ঠানে দলীয়করণ করা হচ্ছে। সব জায়গায় স্বজনপ্রীতি করা হচ্ছে। এমনকি বিএনপি ইউনিয়ন পরিষদেও প্রশাসক বসাতে যাচ্ছে। এটা আমাদের দেশের ডেমোক্রেটিক প্রসেসের জন্য একটা লজ্জাজনক উদাহরণ হয়ে থাকবে।’

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘আগামী সব স্থানীয় নির্বাচনে এনসিপি একক প্রার্থী ঘোষণা করবে।’

সারজিস আলম বলেন, ‘মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট থেকে শুরু করে মানুষ দীর্ঘ লোডশেডিংয়ের মধ্য দিয়ে তাদের জীবনযাপন করছে।’

মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজাউদ্দিন, ফেনী জেলা কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলাম, সদস্যসচিব শাহওয়ালী উল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব মুহায়মিন তাজিমসহ দলীয় নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com