October 24, 2026, 5:58 am
সর্বশেষ সংবাদ:
দীর্ঘ লাইনে দাঁড়িয়েও ওএমএসের চাল ও আটা মিলছে না ফেনীতে পূর্ববিরোধে আগাছানাশক ছিটিয়ে ৭ কৃষকের ধান নষ্টের অভিযোগ স্থল অভিযান চালালে ইরান হবে বিদেশি সেনাদের কবরস্থান: আইআরজিসি জেনারেল ট্রাম্পের নিশানায় কিউবা, ইরান থেকে ফেরার পথে যুদ্ধজাহাজ পাঠানোর ইঙ্গিত সামরিক মহড়া থেকে সাইবার নিরাপত্তা, সহযোগিতা বাড়াবে যুক্তরাজ্য-ওমান মেলানিয়ার কথায় ‘যুদ্ধ থামল’ ইউক্রেনের এক শহরে সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ দ্বন্দ্ব নয়, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সম্ভাবনা কাজে লাগাতে হবে: মামুনুল হক পীরগাছায় ‘আলোকিত নাপাইচন্ডি পাঠাগার’ উদ্বোধন ও পুরস্কার বিতরণ অলিম্পিক-কমনওয়েলথ-এশিয়ান গেমসে লক্ষ্য এখন পদক জয়: ক্রীড়া প্রতিমন্ত্রী

নেপালে বন্যায় এখনো নিখোঁজ ১০০০, কোন দেশের কতজন?

Reporter Name
  • Update Time : Friday, August 28, 2026
  • 45 Time View

নেপাল ও তিব্বত সীমান্তে হিমবাহ ধসের ফলে সৃষ্ট ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৬২ জনে দাঁড়িয়েছে। নেপাল পুলিশ জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ৩৫৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তিব্বত অঞ্চলে আরও তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে চীন। এই প্রাকৃতিক দুর্যোগে এখনো প্রায় এক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের উদ্ধারে জোর তৎপরতা চালানো হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এটি কোনো ভূমিকম্প ছিল না, বরং হিমবাহ ধসে পাহাড় থেকে নেমে আসা পাথর ও কাদার প্রবল স্রোত ছিল। পরিবেশ ইতিহাসবিদরা একে ‘অভ্যন্তরীণ সুনামি’ হিসেবে অভিহিত করেছেন, যা প্রায় ১৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। নিখোঁজদের তালিকায় ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যসহ দুই ডজনেরও বেশি দেশের পর্যটক রয়েছেন। উদ্ধারকারী দলগুলো এখন পর্যন্ত বেশ কিছু ভারতীয় ও চীনা নাগরিককে খুঁজে পেলেও এখনো বিপুল সংখ্যক মানুষের কোনো সন্ধান পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com