November 11, 2026, 8:41 pm
সর্বশেষ সংবাদ:
ছয় মাসের মধ্যে নগর স্বাস্থ্যসেবায় নতুন মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত, শিগগিরই আইন হবে: অর্থমন্ত্রী সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে হট্টগোল প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা লিডার্স লাউঞ্জে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় অনেক বাধা পেরিয়ে তাঁরা এখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী সারের ডিলারশিপ নিয়ে হাসনাতের প্রশ্নের জবাব কৃষিমন্ত্রীর, তুমুল প্রতিবাদ বিরোধী দলের সামনে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী ১০ নভেম্বর ক্লাস-পরীক্ষা না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে জবি প্রশাসন

অর্থসংকটে থমকে যায় চিকিৎসক হওয়ার স্বপ্ন, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : Friday, August 28, 2026
  • 63 Time View

নাটোরের বাসিন্দা ফাতেমা খানম চীনের একটি মেডিকেল কলেজে উচ্চশিক্ষার সুযোগ পেয়েও অর্থাভাবের কারণে অনিশ্চয়তায় পড়েছিলেন। চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করে মানুষের সেবা করার স্বপ্ন পূরণ করা তার পরিবারের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছিল। বিষয়টি অবগত হওয়ার পর ফাতেমার শিক্ষার পথে বড় বাধা দূর করতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার ফাতেমার মেডিকেল শিক্ষার প্রাথমিক ধাপের খরচ বাবদ ৫ লাখ টাকার অনুদান প্রদান করা হয়েছে। এ সময় তার হাতে সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। এছাড়া, আগামী দিনে পড়াশোনা সম্পন্ন করতে আরও অর্থের প্রয়োজন হলে সরকার থেকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর এই অনুদান ফাতেমার চিকিৎসক হওয়ার স্বপ্নের পথে নতুন আশার আলো হয়ে দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com