August 28, 2026, 9:53 am
সর্বশেষ সংবাদ:
যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রীর সঙ্গে বিজ্ঞানমন্ত্রীর বৈঠক, আলোচনায় এসএমআর পত্রিকা: ‘২০২৫-২৬ অর্থবছরে ভারত-বাংলাদেশ বাণিজ্য কমেছে ৮.৩২ শতাংশ’ ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা নবায়নযোগ্য জ্বালানিতে দেশজুড়ে নতুন উদ্যোক্তা তৈরির উদ্যোগ সিলেট-সুনামগঞ্জ তদারকির দায়িত্ব পেলেন জি কে গউছ ভারতে চিনির দাম বৃদ্ধিতে পশ্চিমবঙ্গে বাড়ছে মিষ্টির দাম, ইথানল উৎপাদনই কি দায়ী? নওগাঁয় পোঁছেছে সৌদি অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ নেপালে কেন এত প্রাকৃতিক দুর্যোগ ভারতে পেঁয়াজের দামে আগুন, অক্টোবরেই দেখা দিতে পারে বড় সংকট ডায়মন্ড জুয়েলারি নিয়ে নেতিবাচক প্রচারণায় উদ্বিগ্ন বৈধ ব্যবসায়ীরা

ভারতে পেঁয়াজের দামে আগুন, অক্টোবরেই দেখা দিতে পারে বড় সংকট

Reporter Name
  • Update Time : Friday, August 28, 2026
  • 6 Time View

ভারতের বাজারে পেঁয়াজের দাম হু হু করে বাড়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ৫০ থেকে ৬৫ রুপিতে পৌঁছানোয় পরিস্থিতি সামাল দিতে তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার। জরুরি পদক্ষেপ হিসেবে মহারাষ্ট্রের লাসালগাঁও থেকে প্রায় ৫০০ টন পেঁয়াজ নিয়ে ‘কান্দা এক্সপ্রেস’ নামে একটি বিশেষ ট্রেন দিল্লির উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এছাড়া এনসিসিএফ এবং নাফেডের মাধ্যমে ভর্তুকি মূল্যে ৩৫ রুপি দরে রাজধানীসহ বিভিন্ন এলাকায় পেঁয়াজ সরবরাহের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

অস্বাভাবিক এই দাম বাড়ার পেছনে প্রতিকূল আবহাওয়াকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। অমৌসুমি বৃষ্টির কারণে পেঁয়াজের মান নষ্ট হয়ে যাওয়ায় দীর্ঘ সময় এগুলো সংরক্ষণ করা কঠিন হয়ে পড়েছে। সরকারি তথ্যানুযায়ী, গ্রীষ্মকালীন মৌসুমে সংগ্রহ করা পেঁয়াজের প্রায় ৩০ শতাংশই এরই মধ্যে পচে বা অঙ্কুর গজিয়ে নষ্ট হয়ে গেছে। অন্যদিকে, নতুন খরিফ মৌসুমের চাষাবাদও বৃষ্টির অভাবে বেশ পিছিয়ে পড়েছে। ফলে বাজারে সরবরাহ স্বাভাবিক হতে ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সেপ্টেম্বর ও অক্টোবর মাস নাগাদ ভারতে তীব্র পেঁয়াজ সংকটের আশঙ্কা করা হচ্ছে। কৃষকদের নিজস্ব মজুতও প্রায় তলানিতে এসে ঠেকেছে এবং সরকারি গুদামেও লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম পেঁয়াজ সংরক্ষিত আছে। সব মিলিয়ে, বাজারে নতুন ফসল না আসা পর্যন্ত পেঁয়াজের ক্রমবর্ধমান সংকট সাধারণ মানুষের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com