যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের নেওয়া একটি বিতর্কিত সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা করেছেন দেশটির একটি আদালত। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা জনপ্রিয় প্রতিষ্ঠান অ্যানথ্রপিককে সরকারি কালোতালিকাভুক্ত করার সরকারি উদ্যোগকে বিচারক ‘অন্যায় ও অযৌক্তিক’ হিসেবে অভিহিত করেছেন।
ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে জয়ী হয়েছে প্রতিষ্ঠানটি। আদালতের এই রায়ের ফলে এখন থেকে অ্যানথ্রপিক সরকারি পর্যায়ের বিভিন্ন প্রকল্পে কোনো বাধা ছাড়াই কাজ করতে পারবে। এআই খাতের নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই রায়কে একটি মাইলফলক হিসেবে দেখছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।