August 28, 2026, 6:43 pm
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ওসি বললেন ‘কিছুই জানি না’ হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৫ শিশুর চেয়ারম্যানের আশ্বাসে প্রথম সংসার ছেড়ে বিপাকে শিক্ষিকা মক্কা প্রতিরক্ষা জোটে যাওয়ার সুযোগ পেলে বাংলাদেশের কী লাভ কী ঝুঁকি? ট্রাম্পের মিত্রদের ভোলবদল: যুক্তরাষ্ট্রে হবে কি ক্ষমতার পালাবদল? খাল দখল করে গোলাম দস্তগীর গাজীর কারখানা নির্মাণ, উদ্ধারে স্মারকলিপি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দিল্লিতে কেন চায় ভারত? আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি-পেজ, থানায় জিডি বিরোধী দলের আন্দোলন দেশের জন্য ক্ষতি: পানিসম্পদ মন্ত্রী

বিরোধী দলের আন্দোলন দেশের জন্য ক্ষতি: পানিসম্পদ মন্ত্রী

Reporter Name
  • Update Time : Friday, August 28, 2026
  • 10 Time View

বিরোধী দলের চলমান আন্দোলন দেশের সামগ্রিক উন্নয়নকে বাধাগ্রস্ত করছে এবং এটি রাষ্ট্রের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এসডিএফ প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, দেশ যখন সামনে এগিয়ে যাওয়ার প্রক্রিয়ায় আছে, তখন অবিরাম আন্দোলন চালিয়ে যাওয়ার ফলে উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।

শেখ হাসিনার ১৭ বছরের শাসনামলের কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন, অতীতে তারা দীর্ঘ লড়াই-সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, এখন সেই অর্জনকে সুরক্ষিত রাখাই মূল লক্ষ্য। বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে বিরোধী দল পরিকল্পিতভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। বিএনপিকে চাপে ফেলার কৌশল হিসেবেই বর্তমান বিরোধী দল হরতাল ও আন্দোলনের পথ বেছে নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সরকার ও দেশের স্থিতিশীলতা বজায় রাখতে বিরোধী দলের সহযোগিতার আহ্বান জানিয়ে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নতুন করে বাংলাদেশকে ঢেলে সাজাতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। রাজনৈতিক অস্থিরতা তৈরি করে পুনরায় ক্ষমতায় যাওয়ার সুযোগ আর কাউকে দেওয়া হবে না বলেও তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com