August 28, 2026, 11:44 pm
সর্বশেষ সংবাদ:
বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম মিছিলের চেষ্টা, ধাওয়া দিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ধরলো পুলিশ দ্বৈত নাগরিকদের মন্ত্রিত্ব দেওয়ার প্রতিবাদে ঢাবিতে কর্মসূচি জামায়াত-এনসিপির লংমার্চ  আ.লীগের ফেরার পথ তৈরি করছে বিজেপি চুরি করে বাংলা দখল করেছে: মমতা নীতি-আদর্শে গুণান্বিত হলে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা উড়বে নীতি-আদর্শে গুণান্বিত হলে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা উড়বে: মুফতি রেজাউল ইমরান খানের ছেলেদের অভিযোগ, ‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’ ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট ফ্যাসিবাদী সরকারের আমদানি নির্ভর জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট

জামায়াত-এনসিপি আ’লীগকে সঙ্গে নিয়ে রাজপথে নামার চেষ্টা করছে

Reporter Name
  • Update Time : Friday, August 28, 2026
  • 22 Time View

জামায়াত এবং এনসিপি জোটবদ্ধ হয়ে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে সরকারবিরোধী আন্দোলনের ছক কষছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ঝিনাইদহে এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আগামী সেপ্টেম্বর মাসে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ এবং ডিসেম্বরে আওয়ামী লীগকে পুনরায় রাজনীতির মাঠে সক্রিয় করার একটি অপচেষ্টা চালানো হচ্ছে। তবে জনগণ তাদের এই এজেন্ডা কখনোই মেনে নেবে না বলে তিনি মন্তব্য করেন।

রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, জামায়াত ও এনসিপি বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে ক্ষমতার স্বপ্ন দেখছে। তিনি বলেন, বিগত ১৭ বছর যে দলটির কার্যালয় বন্ধ ছিল, তারা এখন সংসদে সরকারি দলের মতো সুবিধা আদায়ের চেষ্টা করছে। এছাড়াও সংসদে বিরোধী দলগুলোর ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, একদিকে তারা গুমের বিচারের দাবি জানাচ্ছে, অন্যদিকে গুমের ঘটনা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, যা মূলত তাদের রাজনৈতিক চরিত্রের বহিঃপ্রকাশ।

এনসিপির সঙ্গে জামায়াতের রাজনৈতিক সখ্যতা নিয়েও তীব্র সমালোচনা করেন রাশেদ খাঁন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, দেশবিরোধী কোনো ষড়যন্ত্র বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে সাধারণ জনগণ তা রুখে দেবে। এ সময় অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com