October 24, 2026, 8:20 pm
সর্বশেষ সংবাদ:
অবশেষে রেলের লাগেজ ভ্যানে যাত্রী বহনের পরিকল্পনা দেশে প্রথমবারের মতো সিরাজগঞ্জে ‘চর উৎসব’ কানাডায় অভিবাসন জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা, একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা খাওয়ার সময় অস্বাভাবিক ঘাম হয় কেন? হেমন্তে বারান্দা ও ছাদবাগানে গাছের যত্ন যেভাবে নেবেন পরিবর্তন হচ্ছে কমিউনিটি ক্লিনিকের নাম, চিকিৎসক সংকটে ব্যবস্থা নেওয়ার ঘোষণা মন্ত্রীর ফেসবুকে সাংবাদিকদের নিয়ে মন্তব্য, তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন সব ওষুধ কিনতে হয় রোগীর, দুঃখ প্রকাশ করে টাকা দিলেন স্বাস্থ্যমন্ত্রী তৃণমূল ছেড়ে বিজেপির ‘কথামতো’ চলার পুরস্কার পেলেন ইউসুফ পাঠান এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’

দ্বৈত নাগরিকদের মন্ত্রিত্ব দেওয়ার প্রতিবাদে ঢাবিতে কর্মসূচি

Reporter Name
  • Update Time : Friday, August 28, 2026
  • 38 Time View

দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তিদের মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ প্রদানের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ‘আগ্রাসন বিরোধী আন্দোলন’ নামের একটি সংগঠন। শুক্রবার রাতে আয়োজিত এই কর্মসূচিতে মোমবাতি প্রজ্বলন ও অবস্থান গ্রহণের মাধ্যমে তারা সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। সংগঠনের নেতারা অভিযোগ করেন, দ্বৈত নাগরিকদের উচ্চপদস্থ সরকারি দায়িত্বে নিয়োগ দেওয়া দেশের সংবিধান ও জাতীয় স্বার্থের পরিপন্থী।

সংগঠনটির ভাষ্যমতে, বাংলাদেশের সংবিধানের ৫৬ ও ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী, বিদেশি নাগরিকত্ব বা আনুগত্য থাকলে কোনো ব্যক্তি সংসদ সদস্য হওয়ার অযোগ্য বিবেচিত হন। তারা দাবি করেন, বর্তমান সরকার অতীতের ধারাবাহিকতায় বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে সাংবিধানিক বাধ্যবাধকতা লঙ্ঘন করছে। তাই সংশ্লিষ্ট ব্যক্তিদের নাগরিকত্ব ও সাংবিধানিক যোগ্যতা নিয়ে স্বচ্ছ তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com