October 24, 2026, 8:20 pm
সর্বশেষ সংবাদ:
অবশেষে রেলের লাগেজ ভ্যানে যাত্রী বহনের পরিকল্পনা দেশে প্রথমবারের মতো সিরাজগঞ্জে ‘চর উৎসব’ কানাডায় অভিবাসন জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা, একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা খাওয়ার সময় অস্বাভাবিক ঘাম হয় কেন? হেমন্তে বারান্দা ও ছাদবাগানে গাছের যত্ন যেভাবে নেবেন পরিবর্তন হচ্ছে কমিউনিটি ক্লিনিকের নাম, চিকিৎসক সংকটে ব্যবস্থা নেওয়ার ঘোষণা মন্ত্রীর ফেসবুকে সাংবাদিকদের নিয়ে মন্তব্য, তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন সব ওষুধ কিনতে হয় রোগীর, দুঃখ প্রকাশ করে টাকা দিলেন স্বাস্থ্যমন্ত্রী তৃণমূল ছেড়ে বিজেপির ‘কথামতো’ চলার পুরস্কার পেলেন ইউসুফ পাঠান এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’

মিছিলের চেষ্টা, ধাওয়া দিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ধরলো পুলিশ

Reporter Name
  • Update Time : Friday, August 28, 2026
  • 53 Time View

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অপরাধে ১৪ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার ভোরে শ্যামগঞ্জ-জারিয়া সড়কের পাবই এলাকায় তারা মোটরসাইকেল শোভাযাত্রা বের করার চেষ্টা করলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের নেতৃত্বে এই মিছিলের আয়োজন করা হয়েছিল। ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পরে আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ঘটনায় জড়িত অন্যান্যদের চিহ্নিত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com