বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পুতিনের পাশাপাশি ইউরোপ ও মধ্য এশিয়ার আরও বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা তাকে এই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
অভিনন্দন জানানো তালিকায় রাশিয়ার প্রেসিডেন্ট ছাড়াও রয়েছেন বেলারুশ, চেক রিপাবলিক, স্লোভাক রিপাবলিক, তুর্কেমেনিস্তান, কাজাখস্তান ও মন্টিনিগ্রোর শীর্ষ নেতারা। বঙ্গভবন সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এই অভিনন্দন বার্তাগুলো পাঠান।