August 30, 2026, 4:52 am
সর্বশেষ সংবাদ:

ছেলে থেকে মেয়ে হওয়া অনয়াকে ক্রিকেট খেলার সুযোগ দেয়ায় তীব্র আপত্তি

Reporter Name
  • Update Time : Saturday, August 29, 2026
  • 9 Time View

ভারতীয় জাতীয় দলের সাবেক কোচ সঞ্জয় বাঙ্গারের সন্তান ও ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া বাঙ্গারকে অস্ট্রেলিয়ার কমিউনিটি ক্রিকেটে খেলার অনুমতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচারের পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে মুখিয়ে থাকা অনয়া এই সিদ্ধান্তের ফলে নতুন করে ক্যারিয়ার গড়ার সুযোগ পেয়েছেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার নিয়ম অনুযায়ী, ২০২৭ সালের মার্চ পর্যন্ত তিনি অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রিমিয়ার ক্রিকেট লিগে অংশ নিতে পারবেন।

তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার এই উদ্যোগকে মোটেও ভালোভাবে নেননি দক্ষিণ আফ্রিকার তারকা অলরাউন্ডার মারিয়ান ক্যাপ। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে একে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছেন। তার মতে, নারী ক্রিকেটে এমনটা কোনোভাবেই হওয়া উচিত নয়। ক্যাপের এই আপত্তির প্রধান কারণ হলো, অনয়া ভবিষ্যতে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে অস্ট্রেলিয়ার এলিট পর্যায়ের ক্রিকেটেও খেলার যোগ্যতা অর্জন করতে পারবেন।

অনয়া অবশ্য ক্রিকেট অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তে দারুণ খুশি। এক প্রতিক্রিয়ায় তিনি জানান, একসময় তিনি ভেবেছিলেন আর কখনোই ব্যাট-প্যাড হাতে মাঠে নামতে পারবেন না, কিন্তু এই সুযোগ তার জন্য নতুন দুয়ার খুলে দিয়েছে। তবে এলিট পর্যায়ে খেলার ক্ষেত্রে অনয়াকে পরবর্তীতে রক্ত পরীক্ষায় সিরাম টেস্টোস্টেরনের মাত্রা ১০ nmol/L-এর নিচে থাকার প্রমাণসহ ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্যান্য কঠোর নীতিমালাগুলোও অনুসরণ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com