August 30, 2026, 12:51 am
সর্বশেষ সংবাদ:
কমলগঞ্জ সীমান্ত দিয়ে ৩ জনকে পুশ-ইন করলো বিএসএফ এআই ব্যবহার করে আদালতের রায় লেখা উচিত নয়: প্রধান বিচারপতি তারেক রহমানের সঙ্গে যুবদল সভাপতি-সাধারণ সম্পাদকের সাক্ষাৎ ‘কাতালোনিয়া’ নামে আলাদা দেশের দাবিতে বার্সেলোনার গ্যালারিতে বিক্ষোভ স্বাধীন ও কার্যকর গণমাধ্যম কমিশন গঠনে সম্মিলিত উদ্যোগ চান অংশীজনরা গুম ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী স্থানীয় ভোটে বিদ্রোহী প্রার্থী যেন না থাকে, সতর্ক করলেন তারেক রহমান রয়েল রিসোর্টের ঘটনা ছিল হত্যার নীলনকশা: মামুনুল হক চোখ বেঁধে সীমান্ত দিয়ে শিলং, পরে পাগল ভেবে হাসপাতালে নেওয়া হয় নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসাশিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করলেন এনসিপি নেতারা

Reporter Name
  • Update Time : Saturday, August 29, 2026
  • 8 Time View

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী জামিয়া ইউনুছিয়া মাদরাসার শিক্ষক ও দায়িত্বশীলদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। শনিবার সকালে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মাদরাসায় গিয়ে জেলা হেফাজতে ইসলামের আমির ও জামিয়ার মুহতামিম মাওলানা মুবারাকুল্লাহসহ অন্যান্য শীর্ষ আলেমদের সঙ্গে মতবিনিময় করেন। সাক্ষাতকালে উভয় পক্ষ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন।

এর আগে, এনসিপির এমপি হাসনাত আবদুল্লাহর একটি মন্তব্যকে কেন্দ্র করে মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং শুক্রবার রাতে শহরে বিক্ষোভের ঘটনা ঘটে। পরিস্থিতির প্রেক্ষিতে জেলা প্রশাসনের হস্তক্ষেপে শিল্পকলা একাডেমিতে দুপক্ষের রাজনৈতিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন স্থগিত করা হয়। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই দলের শীর্ষ নেতারা মাদরাসায় গিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্যোগ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com