August 30, 2026, 4:14 am
সর্বশেষ সংবাদ:
সুপারি গাছে না ওঠায় যুবকের ছুরিকাঘাতে শিশু নিহত জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনের নির্দেশ আইজিপির ফরিদপুরে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট কোয়াবের নতুন উপদেষ্টা কমিটিতে সুজন-সালমা-হাবিবুল হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের বাল্যবিয়ে বন্ধ, ইউএনওর গাড়িতে হামলা করে বরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা গুমের প্রতিটি ঘটনার বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম রংপুরে ৪ খুন: ডিবি হেফাজতে সিদ্ধার্থের বাবা-ভাই স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী ও প্রভাবমুক্ত ভোটের আশ্বাস স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

আ.লীগকে যে দোষে বিদায় করেছি, বিএনপিও প্রায় সেই পথেই যাচ্ছে: গোলাম পরওয়ার

Reporter Name
  • Update Time : Sunday, August 30, 2026
  • 27 Time View

চাঁদাবাজি, মাস্তানি, দমন-পীড়ন, লুটপাট ও দলীয়করণের বিরুদ্ধে আন্দোলন করেও একই পথে হাঁটছে বর্তমান সরকার, এমন অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শনিবার (২৯ আগস্ট) বিকেলে খুলনার তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা জামায়াত আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের সময় চাকরি, ভাতা ও সরকারি সুযোগ-সুবিধায় দলীয়করণ করা হতো। সেই দলীয়করণের বিরুদ্ধেই বিএনপিসহ বিভিন্ন দল রাজপথে আন্দোলন করেছে। অথচ এখন ভিন্নমতের দলগুলোকে বাদ দিয়ে একই ধরনের রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে নিয়মতান্ত্রিক ও গঠনমূলক আন্দোলন এগিয়ে নেওয়ার কথা জানান জামায়াতের এই নেতা। এ জন্য রাজধানী থেকে জেলা-উপজেলা পর্যায়ে সভা-সমাবেশ, প্রচারণা ও জনসম্পৃক্ততা বাড়ানোর কথাও বলেন তিনি।

আগামী স্থানীয় নির্বাচনেও ব্যাপক প্রস্তুতির কথা জানান গোলাম পরওয়ার। তেঁতুলিয়া উপজেলাসহ বিভিন্ন স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য পদে প্রার্থী দিয়ে বিজয়ের মাধ্যমে জাতীয় নির্বাচনের আফসোস পূরণ করতে চান বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে খুলনা জেলা ও তেরখাদা উপজেলা জামায়াতের নেতারা বক্তব্য দেন। এতে উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। কর্মী সমাবেশকে ঘিরে তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com