August 30, 2026, 8:27 pm
সর্বশেষ সংবাদ:
সালমান এফ রহমানের পক্ষে লড়তে চান বিদেশি আইনজীবী, বার কাউন্সিলে আবেদন গুমের অভিযোগ তদন্তে স্বাধীন ব্যবস্থা চেয়ে স্পিকারের কাছে স্মারকলিপি হত্যাকাণ্ডে নতুন তথ্যের খবরে ট্রাইব্যুনালে সাগর-রুনির ছেলে মেঘ আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল সালাহউদ্দিন আহমদ কি সংসদ উপনেতা হচ্ছেন? আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, কী জানা যাচ্ছে? রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, চীন সফরের আমন্ত্রণ সকালে ৬ হাজার, বিকেলেই ১২ হাজার, বিমানভাড়া নিয়ে সংসদে প্রশ্ন বিলিয়ন ডলারের সম্পদ সচল করতে থার্ড টার্মিনালে অতিরিক্ত ৯০০ কোটি টাকা বিবাহিত-কলেজের শিক্ষক হয়েও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মাসুদ

সকালে ৬ হাজার, বিকেলেই ১২ হাজার, বিমানভাড়া নিয়ে সংসদে প্রশ্ন

Reporter Name
  • Update Time : Sunday, August 30, 2026
  • 21 Time View

জাতীয় সংসদের অধিবেশনে অভ্যন্তরীণ রুটে আকাশপথের ভাড়ার তীব্র অসামঞ্জস্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান। তিনি অভিযোগ করেন, অভ্যন্তরীণ রুটে সকালে যে টিকিটের মূল্য ছয় হাজার টাকা থাকে, বিকেলের দিকেই তা অস্বাভাবিকভাবে বেড়ে দ্বিগুণের বেশি অর্থাৎ ১২ হাজার টাকায় পৌঁছায়। এমন লাগামহীন ভাড়া সাধারণ যাত্রীদের জন্য অসহনীয় বলে উল্লেখ করে তিনি এ বিষয়ে সরকারের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেন।

জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ তথ্য সঠিক নয় বলে দাবি করেন। তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম রুটে যাতায়াতসহ টিকিটের নির্ধারিত মূল্য ৬ হাজার ৪০০ টাকা। মন্ত্রী আরও বলেন, শেষ মুহূর্তে টিকিটের কালোবাজারি রোধে মন্ত্রণালয় কঠোর ব্যবস্থা নিয়েছে। তার সরাসরি তদারকিতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিকিট কেনা আর সম্ভব হবে না বলেও তিনি সংসদকে আশ্বস্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com