August 31, 2026, 4:24 am
সর্বশেষ সংবাদ:
ডিএমপির মতিঝিল বিভাগে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৬ কুড়িগ্রামে শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, জরিমানা আইন না মানায় কুমিল্লায় ৪ ভবনের নির্মাণ কাজ বন্ধ নেপাল-চীনে মৃতের সংখ্যা বেড়ে ৮০০ ৪০০ মাদরাসার অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদ শূন্য, দেখে নিন তালিকা ছাত্রলীগ পরিচয়ে সোনা ছিনতাই, ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩ আবারও ইরানে আমেরিকার হামলা, প্রতিশোধের প্রতিশ্রুতি আইআরজিসির আওয়ামী জামানায় জামায়াত কখনো সংসদ ভবনের আশপাশে গেছে? রাশেদ খানের প্রশ্ন ফোনালাপে ‘বোঝাপড়া’ নিয়ে সংসদে সরকারি ও বিরোধীদলের পাল্টাপাল্টি বক্তব্য সালমান এফ রহমানের পক্ষে লড়তে বিদেশি আইনজীবীর আবেদন

আওয়ামী জামানায় জামায়াত কখনো সংসদ ভবনের আশপাশে গেছে? রাশেদ খানের প্রশ্ন

Reporter Name
  • Update Time : Monday, August 31, 2026
  • 25 Time View

আওয়ামী ফ্যাসিবাদী জামানায় জামায়াত কখনো সংসদ ভবনের আশপাশে গেছে?- এমন প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান।

রোববার (৩০ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন তুলেন।

রাশেদ খান লেখেন, আজকে সংসদ অধিবেশন চলা অবস্থায় মব সৃষ্টির উদ্দেশে বিক্ষোভ মিছিল নিয়ে গিয়ে সংসদ ভবন ঘেরাও করেছে জামায়াত! আর হুমকি দিয়ে আসছে পরবর্তীতে নাকি ভেতরে ঢুকে ২৪ এর মত অবস্থা করবে!

তিনি লেখেন, ২৪ এর গণঅভ্যুত্থানের সময় জামায়াতের কোন নেতা সংসদের ভেতরে ঢুকেছিল? আজকে যারা সংসদ ভবন ঘেরাওয়ে গেলো, তাদের একজনও কি বিগত ১৬ বছরে সংসদের আশপাশে গিয়েছিল?

তিনি আরও লেখেন, আওয়ামী মুক্ত দুনিয়ায় তারা জানে পুলিশ কিছু বলবে না, আর এজন্য প্রতিনিয়ত পুলিশি পাহারায় সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে! কিন্তু তারা ভুলে গেছে পুলিশ প্রটেকশনে ২৪ এর গণঅভ্যুত্থান হয় নি!

রাশেদ খান লেখেন, পুলিশ প্রটেকশন নিয়ে লংমার্চ কিংবা সচিবালয়- জাতীয় সংসদ ঘেরাও করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না। যারা বিরোধীদলই চালাতে পারে না, তারা হয়তো রাষ্ট্রকে অশান্ত করতে পারবে, কিন্তু কখনোই ক্ষমতায় গিয়ে দেশ চালাতে পারবে না

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com