August 31, 2026, 2:59 pm
সর্বশেষ সংবাদ:
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান কিশোর গ্যাংয়ের বিস্তার ঘটেছে ফ্যাসিবাদী সরকারের সময়ে সুস্থ সংস্কৃতির মাধ্যমে ভেদাভেদহীন শান্তিময় বাংলাদেশ গড়া হবে ব্যাংকের ৮২ লাখ টাকা আত্মসাৎ, ইসির কেউ জড়িত কি না খতিয়ে দেখার নির্দেশ প্রশাসন অনেকটা নামমাত্র প্রশাসনে পরিণত হয়েছে: জামায়াত নেতা মক্কা প্যাক্ট নিয়ে সরকারের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছি: আসিফ সরকারকে ব্যর্থ প্রমাণে মরিয়া প্রশাসন: বিএনপির সংসদ সদস্য সংবিধান সংশোধন কমিটিতে নেই বিরোধী দল, সভাপতি পদে সমঝোতা হয়নি জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট শ্রমিক লীগ সভাপতির বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ

সরকারকে ব্যর্থ প্রমাণে মরিয়া প্রশাসন: বিএনপির সংসদ সদস্য

Reporter Name
  • Update Time : Monday, August 31, 2026
  • 7 Time View

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গত শুক্রবার থেকে শুরু হওয়া ৩২ ঘণ্টার ভয়াবহ যানজটে সাধারণ মানুষের সীমাহীন দুর্ভোগ ও প্রাণহানির ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, এই যানজটে আটকে থেকে এক রোগীর মৃত্যু হয়েছে এবং অনেক প্রবাসী সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে না পেরে নির্ধারিত ফ্লাইট মিস করেছেন।

ঘটনার কারণ অনুসন্ধানে ডাকা জুম মিটিংয়ে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের চরম সমন্বয়হীনতা ও জবাবদিহিতাহীনতার চিত্র ফুটে উঠেছে বলে এমপি সেলিম অভিযোগ করেন। তিনি জানান, সেতু সংস্কারের মতো গুরুত্বপূর্ণ কাজের বিষয়েও হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের কাছে কোনো আগাম তথ্য ছিল না। এমনকি জনদুর্ভোগ এড়াতে আগাম গণবিজ্ঞপ্তি জারির মতো সাধারণ দায়িত্বও পালন করা হয়নি।

সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের মতে, প্রশাসনের একটি অংশ বর্তমান সরকারকে ব্যর্থ হিসেবে জনগণের কাছে তুলে ধরার জন্য পরিকল্পিতভাবে এমন পরিস্থিতির সৃষ্টি করছে। জনদুর্ভোগে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। অন্যথায় পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন এই সংসদ সদস্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com