August 31, 2026, 6:03 pm
সর্বশেষ সংবাদ:
শিক্ষার্থীদের বিদেশে যেতে সরকার ঋণের ব্যবস্থা করেছে মন্ত্রিসভার বৈঠক চলছে, অনুমোদন হতে পারে নতুন বেতন স্কেল সরকার ১ কোটি লোককে বিদেশে কর্মসংস্থান করতে চায়: নুরুল হক প্রধানমন্ত্রীর আলোকচিত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা বিএনপির চিঠি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী কেয়া রিমান্ডে নেত্রকোনায় নাশকতার অভিযোগে ৩৩ জনের বিরুদ্ধে মামলা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে শুভেচ্ছা জানালো জাতীয়তাবাদী সমমনা জোট স্বাস্থ্যখাত যে কোনো দেশের তুলনায় উন্নত জায়গায় নিতে আমরা বদ্ধপরিকর জনগণকে সেবা দেওয়া কোনো দয়া নয়: ভূমি প্রতিমন্ত্রী পল্টন থানার হত্যা মামলায় জালাল-সোলায়মান গ্রেফতার

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে শুভেচ্ছা জানালো জাতীয়তাবাদী সমমনা জোট

Reporter Name
  • Update Time : Monday, August 31, 2026
  • 6 Time View

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতৃবৃন্দ। সোমবার আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে জোটের নেতারা তাকে অভিনন্দন জানান। এসময় বিএমএল সভাপতি ব্যারিস্টার নাসিম খান, এস এম শাহাদাৎ, এ টি এম গোলাম মাওলা চৌধুরীসহ জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সৌজন্য বিনিময়কালে রুহুল কবির রিজভী বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে সমমনা জোট রাজপথে সক্রিয় থেকে আন্দোলনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভবিষ্যতে দেশে গণতন্ত্রকে সুসংহত করার লক্ষ্যে এই জোট বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

জোটের প্রধান সমন্বয়ক ব্যারিস্টার নাসিম খান এ সময় পুনর্ব্যক্ত করেন যে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারা বিএনপির পাশে থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনকল্যাণে সমমনা জোট অবিচল থাকবে বলেও জানান নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com