August 31, 2026, 9:04 pm
সর্বশেষ সংবাদ:

বিদ্যুৎ-গ্যাসের সমস্যা আজকে তৈরি হয়নি, এটি দীর্ঘদিনের

Reporter Name
  • Update Time : Monday, August 31, 2026
  • 17 Time View

বিদ্যুৎ ও গ্যাস সংকট রাতারাতি তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। তিনি অভিযোগ করেন যে, বিগত সতেরো বছরে উন্নয়নের নামে কেবল ‘শুভঙ্করের ফাঁকি’ দেওয়া হয়েছে এবং কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। বর্তমান সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণের কাছে নিরবচ্ছিন্ন সেবা পৌঁছে দিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ওপর জোর দিচ্ছে, তবে এর বাস্তবায়নের জন্য কিছুটা ধৈর্য প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

সোমবার নরসিংদীতে জেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কঠোর বার্তা দেন। তিনি স্পষ্ট করেন যে, মাদক নির্মূলে কোনো রাজনৈতিক পরিচয় বা তদবির বিবেচনায় নেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তাকে কঠোর শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সভায় উপস্থিত জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের উদ্দেশ্যে শরীফুল আলম বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি মহল ষড়যন্ত্র চালাচ্ছে। এসব অপচেষ্টা রুখে দিয়ে প্রধানমন্ত্রীর উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সভায় জেলা প্রশাসক, স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com