October 24, 2026, 4:32 pm
সর্বশেষ সংবাদ:
গণ-অভ্যুত্থানের পরাজিত শক্তির বিপক্ষে অস্তিত্ব রক্ষায় পরস্পরের হাত ধরে রাখা দরকার: নিয়াজ আহমেদ ময়মনসিংহ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: অব্যবস্থাপনায় ক্ষুব্ধ, তদন্তের নির্দেশ এক টাকায় চার লাউ, অথচ ঢাকায় ৪০ টাকা পিস: সিন্ডিকেট নিয়ে ক্ষোভ ডাকসু ভিপির সাদপন্থিরা আর কখনো টঙ্গী ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবে না জামায়াত মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে পুলিশকে দুর্বল ভাবে মানুষ: আইজিপি নতুন সরকারের সময়েও পদোন্নতি হয়নি শিক্ষা ক্যাডারে: দায় ব্যক্তিবিশেষের, নাকি ব্যবস্থার তলে তলে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে বৈধতার সিল চায় জামায়াত: রিজভী সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন: জামায়াত আমির চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

Reporter Name
  • Update Time : Tuesday, September 1, 2026
  • 40 Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দিবসটি পালন উপলক্ষে পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা করেছে দলটি। গত ২৬ আগস্ট নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচিগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরেন।

আজ ১ সেপ্টেম্বর সকাল ছয়টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়সহ সারা দেশের শাখাগুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। সকাল নয়টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে। এছাড়া দলের পক্ষ থেকে বৃক্ষরোপণ এবং জলাশয়ে মৎস্য অবমুক্তকরণের মতো কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রমের অংশ হিসেবে আগামী ৫ সেপ্টেম্বর বিকেলে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক এই সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি সারা দেশের প্রতিটি জেলা ও মহানগর শাখাকে নিজস্ব ব্যবস্থাপনায় কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com