October 24, 2026, 4:40 pm
সর্বশেষ সংবাদ:
গণ-অভ্যুত্থানের পরাজিত শক্তির বিপক্ষে অস্তিত্ব রক্ষায় পরস্পরের হাত ধরে রাখা দরকার: নিয়াজ আহমেদ ময়মনসিংহ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: অব্যবস্থাপনায় ক্ষুব্ধ, তদন্তের নির্দেশ এক টাকায় চার লাউ, অথচ ঢাকায় ৪০ টাকা পিস: সিন্ডিকেট নিয়ে ক্ষোভ ডাকসু ভিপির সাদপন্থিরা আর কখনো টঙ্গী ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবে না জামায়াত মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে পুলিশকে দুর্বল ভাবে মানুষ: আইজিপি নতুন সরকারের সময়েও পদোন্নতি হয়নি শিক্ষা ক্যাডারে: দায় ব্যক্তিবিশেষের, নাকি ব্যবস্থার তলে তলে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে বৈধতার সিল চায় জামায়াত: রিজভী সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন: জামায়াত আমির চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা: এরশাদ উল্লাহ

Reporter Name
  • Update Time : Tuesday, September 1, 2026
  • 45 Time View

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির নেতৃবৃন্দ। এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, শহীদ জিয়ার রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি ছিল জনগণের অধিকার নিশ্চিত করা, দেশের স্বাধীনতা সমুন্নত রাখা এবং গণতন্ত্রের বিকাশ ঘটানো। ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে তিনি দেশে যে নতুন ধারার সূচনা করেছিলেন, তা আজও দলকে অনুপ্রাণিত করে বলে মন্তব্য করেন তিনি।

এরশাদ উল্লাহ আরও বলেন, বর্তমান সময়ে গণতন্ত্রকে সুসংহত ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া বড় চ্যালেঞ্জ। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ ছাড়া দলের সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, শত প্রতিকূলতা ও নির্যাতন সত্ত্বেও জনগণের সমর্থনের কারণে বিএনপি বারবার ঘুরে দাঁড়িয়েছে। পরিশেষে, জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে কর্মসূচিটি শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com