September 3, 2026, 1:16 pm
সর্বশেষ সংবাদ:
হ্যান্ডকাফসহ পালালেন আসামি, লাইভে এসে বললেন, ‘পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা দেখাতে পারেনি’ শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিতে হেঁটে ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রী মেসিকে বিদায়ী সম্মান জানাতে থেমে যাচ্ছে লিগের ‘দশম’ মিনিটের খেলা ট্যাংকে ভাসছে মরা পাখি, সেই পানিই খাওয়ানো হতো শিক্ষার্থীদের দক্ষতা শূন্য, আয় ৩ লাখ টাকা! মহেশখালীতে ফিশিং ট্রলার ডুবি, ২ জেলের মরদেহ উদ্ধার ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৯ চট্টগ্রামে নিজ বাসায় মিললো বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ

ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় গ্রেফতার ২, মিললো অস্ত্রের মজুত

Reporter Name
  • Update Time : Thursday, September 3, 2026
  • 6 Time View

রাজধানীর ডেমরায় এক ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম তরিকুল ইসলাম তাপস ও মো. মাসুদ রানা। ডিএমপি সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট ভোরে সারুলিয়ার একটি বাড়িতে মুখোশধারী দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে এলোপাতাড়ি গুলি চালায়, যার ফলে ওই ব্যবসায়ীর বাসার জানালার কাঁচসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ঘটনার তদন্তে নেমে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পুলিশ প্রথমে তাপসকে এবং পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে মাসুদ রানাকে আটক করে। তাদের আস্তানা থেকে দুটি পিস্তল, একটি শর্টগান, ম্যাগাজিন ও বেশ কিছু গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক অন্যদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com