September 3, 2026, 1:12 pm
সর্বশেষ সংবাদ:
শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিতে হেঁটে ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রী মেসিকে বিদায়ী সম্মান জানাতে থেমে যাচ্ছে লিগের ‘দশম’ মিনিটের খেলা ট্যাংকে ভাসছে মরা পাখি, সেই পানিই খাওয়ানো হতো শিক্ষার্থীদের দক্ষতা শূন্য, আয় ৩ লাখ টাকা! মহেশখালীতে ফিশিং ট্রলার ডুবি, ২ জেলের মরদেহ উদ্ধার ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৯ চট্টগ্রামে নিজ বাসায় মিললো বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ ছাত্রদের দিয়ে আলিমের উত্তরপত্র মূল্যায়ন, শিক্ষকের বিরুদ্ধে মামলা

ট্যাংকে ভাসছে মরা পাখি, সেই পানিই খাওয়ানো হতো শিক্ষার্থীদের

Reporter Name
  • Update Time : Thursday, September 3, 2026
  • 3 Time View

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার গলাডহরা কুসুমমণি এফটি স্কুলের পানির ট্যাংকে একটি মরা পাখি ভেসে ওঠার ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্কুলের ছাদে থাকা ওই ট্যাংক থেকেই পানি সংগ্রহ করে শিক্ষার্থীদের রান্নার কাজসহ দৈনন্দিন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চালানো হতো। ট্যাংকের ভেতরে পচনশীল ওই পাখির দেহ থেকে পোকা জন্ম নেওয়ায় বিষয়টি স্থানীয়দের নজরে আসে এবং এরপরই ক্ষুব্ধ অভিভাবকরা স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন করেন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর শিক্ষার্থীরা মিড-ডে মিলের খাবার গ্রহণ থেকে বিরত থাকে। অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ট্যাংকের পানির দিকে নজর না দেওয়ায় শিক্ষার্থীরা দূষিত পানি পান করতে বাধ্য হয়েছে। ঘটনার প্রতিকার চেয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালেও তারা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত শিক্ষিকার বিরুদ্ধে বিদ্যালয় পরিচালনায় গাফিলতির অভিযোগ তুলেছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com