September 19, 2026, 3:29 am
সর্বশেষ সংবাদ:
ইসরাইলি সৈন্যের কড়া নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে হযরত ইব্রাহীম (আ.) এর রওজা জিয়ারত জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প বন্ধে মোংলায় মানববন্ধন ১১ দলের রংপুর লংমার্চে যুক্ত হলো তিস্তা মহাপরিকল্পনার দাবি বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল: টুকু গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী গোলাপগঞ্জে নৌকাবাইচ বন্ধের দাবিতে ‘তৌহিদি জনতা’র বিক্ষোভ রাজশাহী নগরীর সড়ক সংস্কারের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মমতার দলের নতুন নাম কী হবে জানা যাবে আজ নতুন নাম প্রতীক পেল মমতার দল শারদ সরোদে মিশ্র রাগ, কবি পায় তার কিছু ভাগ

রাজশাহী নগরীর সড়ক সংস্কারের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

Reporter Name
  • Update Time : Saturday, September 19, 2026
  • 27 Time View

রাজশাহী নগরীর ভদ্রা ও এর আশপাশের এলাকায় বসবাসকারী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের জন্য তাদের নিয়মিতভাবে স্থানীয় ভাঙাচোরা সড়কটি ব্যবহার করতে হয়। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং সাধারণ শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

শিক্ষার্থীদের অভিযোগ, রাজশাহী মহানগরীর একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও তাদের যাতায়াতের প্রধান সড়কটির বেহাল দশা কর্তৃপক্ষের নজরে আসছে না। খানাখন্দে ভরা এই রাস্তায় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে এবং বর্ষার মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করে। কাদা-জলে একাকার হয়ে যাওয়ায় রিকশা বা সিএনজিচালিত অটোরিকশাচালকরাও এই পথে আসতে অনীহা প্রকাশ করেন।

দৈনন্দিন যাতায়াতের এই দুরবস্থার কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে এবং পড়াশোনায়ও এর নেতিবাচক প্রভাব পড়ছে। সময়মতো ক্লাসে উপস্থিত হওয়া তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নারী শিক্ষার্থী ও অসুস্থ ব্যক্তিদের জন্য এই ভাঙাচোরা পথে চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কতৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের কাছে অবিলম্বে এই সড়কটি সংস্কারের জোরালো দাবি জানিয়েছেন। তারা হুঁশিয়ারি দিয়েছেন যে, দ্রুত সময়ের মধ্যে রাস্তা মেরামতের কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে এবং নগরীর যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সংশ্লিষ্ট মহল দ্রুত এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা সকলের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com