November 12, 2026, 8:46 pm
সর্বশেষ সংবাদ:
একই স্কুলে পড়া শিক্ষার্থীদের পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৩ হাজার কোটি টাকার সুকুক ছাড়বে বাংলাদেশ ব্যাংক তুরস্কে কপ সম্মেলনে তারেক রহমানের ৫ প্রস্তাবে কী আছে? ডিসেম্বরে ডেঙ্গু পরিস্থিতি ‘আরও খারাপ’ হতে পারে রাষ্ট্রায়ত্ত ৩৫ শিল্পপ্রতিষ্ঠানের ৩০টিই লোকসানে: সংসদে শিল্পমন্ত্রী সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির বয়সসীমা এক করল সরকার ব্যাংকের সিএফও, সিটিও, কোম্পানি সচিবের যোগ্যতা নির্ধারণ রাত পোহালেই ঢাকা-চাঁদপুর নৌপথে বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও দুই বছর বেতন তুলছেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সংসদে স্পিকারের সঙ্গে নাহিদের বাদানুবাদ

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনে: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : Wednesday, November 11, 2026
  • 10 Time View

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান হলো তাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করা। বুধবার ঢাকায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে এ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারির সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ বক্তব্য দেন।

মন্ত্রী বলেন, দাপ্তরিক নথিতে সংখ্যা কম দেখানো হলেও বাস্তবে বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছেন। তাদের আশ্রয় দিতে গিয়ে দেশের অর্থনীতির ওপর বড় চাপ পড়ছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ঘোষণার কথা রয়েছে। বৈঠকে ওই রায়ের পর দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সমন্বিত উদ্যোগে মিয়ানমার সরকারের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলা হয়।

বৈঠকে মিয়ানমারের রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা এবং ক্যাম্পগুলোর আইনশৃঙ্খলা নিয়েও আলোচনা হয়। ক্যাম্পসংলগ্ন এলাকায় মাদক ও অস্ত্র পাচার এবং সাইবার অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তার বিষয়ও এসেছে। জাতিসংঘের বিশেষ প্রতিবেদক বাংলাদেশ সরকারের মানবিক আশ্রয় ও সেবার প্রশংসা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com