November 11, 2026, 7:38 pm
সর্বশেষ সংবাদ:
প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা লিডার্স লাউঞ্জে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় অনেক বাধা পেরিয়ে তাঁরা এখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী সারের ডিলারশিপ নিয়ে হাসনাতের প্রশ্নের জবাব কৃষিমন্ত্রীর, তুমুল প্রতিবাদ বিরোধী দলের সামনে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী ১০ নভেম্বর ক্লাস-পরীক্ষা না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে জবি প্রশাসন প্রাথমিক শিক্ষায় নতুন উদ্যোগ সরকারের, আসছে যে পরিবর্তন ১৩ নভেম্বর যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম রেকর্ড ২৪২ রান করে ১১৫ ধাপ এগোলেন হৃদয়

কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name
  • Update Time : Wednesday, November 11, 2026
  • 7 Time View

তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে তিনি সম্মেলনস্থল আনতালিয়া এক্সপো সেন্টারে পৌঁছান। সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলনের সভাপতিত্ব করছেন তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম।

কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী বিশ্বনেতাদের সম্মেলন (ওয়ার্ল্ড লিডারস সামিট) ও ‘জিরো ওয়েস্ট রাউন্ড টেবিল’ বৈঠকে অংশ নেবেন। এর ফাঁকে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে আলাদা দ্বিপক্ষীয় বৈঠক করার কথা আছে। রাতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দেওয়া নৈশভোজেও তিনি অংশ নেবেন।

তিন দিনের এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ, প্রেস সচিব সালেহ শিবলী, পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com