November 11, 2026, 7:31 pm
সর্বশেষ সংবাদ:
প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা লিডার্স লাউঞ্জে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় অনেক বাধা পেরিয়ে তাঁরা এখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী সারের ডিলারশিপ নিয়ে হাসনাতের প্রশ্নের জবাব কৃষিমন্ত্রীর, তুমুল প্রতিবাদ বিরোধী দলের সামনে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী ১০ নভেম্বর ক্লাস-পরীক্ষা না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে জবি প্রশাসন প্রাথমিক শিক্ষায় নতুন উদ্যোগ সরকারের, আসছে যে পরিবর্তন ১৩ নভেম্বর যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম রেকর্ড ২৪২ রান করে ১১৫ ধাপ এগোলেন হৃদয়

বিআরটি প্রকল্প বাতিল: ২,৮১১ কোটি টাকা খরচের পর সাধারণ মহাসড়কে রূপান্তর

Reporter Name
  • Update Time : Wednesday, November 11, 2026
  • 7 Time View

১৪ বছরেও চালু না হওয়া বিমানবন্দর-গাজীপুর বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প বাতিল করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এরপর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ-সংক্রান্ত পত্র জারি করেছে।

প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের ১৫ দশমিক ০৭ কিলোমিটার সড়কপথ, বাকিটা উড়ালপথ। অর্থায়ন করেছে এডিবি, এএফডি ও জিইএফ। প্রাথমিক ব্যয় ছিল প্রায় ২,০৪০ কোটি টাকা। তিন দফা সংশোধনে ব্যয় দাঁড়ায় ৪,২৬৮ কোটি টাকায়, আর এ পর্যন্ত খরচ হয়েছে ২,৮১১ কোটি টাকা।

সিদ্ধান্ত অনুযায়ী স্টেশন ও লেন-বিভাজক সরিয়ে সড়কটিকে তিন থেকে ছয় লেনের সাধারণ মহাসড়কে রূপান্তর করা হবে। দুটি দুই লেনের উড়ালসড়ক চার লেনে উন্নীত হবে। ঢাকা বাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি বন্ধ করে এর কার্যক্রম সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে নেওয়া হবে। অগ্রগতি জানাতে ১৫ দিনের সময়সীমা ও প্রতি মাসে প্রতিবেদনের নির্দেশ দেওয়া হয়েছে।

বুয়েটের বিশেষজ্ঞ দল অধ্যাপক সামছুল হকের নেতৃত্বে প্রকল্প বাতিল এবং বিদ্যমান সড়ককে উন্নত মহাসড়ক হিসেবে ব্যবহারের সুপারিশ করেছিল। তারা একে পরিকল্পনা, নকশা ও সমন্বয়ের ব্যর্থতার উদাহরণ বলেছে এবং দায়ী পরামর্শক ও কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার সুপারিশ করেছে।

অন্যদিকে গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন সংগঠন বলছে, প্রকল্পের কাজ ৯৭ শতাংশ শেষ, তাই বাতিল ঠিক নয়। তারা প্রতিবাদ জানাবে। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের হিসাবে, বাতিলের ফলে স্টেশন ও ঠিকাদারদের ক্ষতিপূরণে এক হাজার কোটি টাকার বেশি লাগতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com