July 1, 2026, 4:30 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : Friday, March 21, 2025
  • 150 Time View
155

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি। আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে নগরের আন্দরকিল্লা মোড় থেকে মিছিল নিয়ে আসেন নেতা-কর্মীরা। জাতীয় নাগরিক পার্টির ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সংগঠক রাসেল আহমেদ, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ, কার্যনির্বাহী সদস্য জোবায়রুল আলম, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ, যুগ্ম সদস্যসচিব রিজাউর রহমান প্রমুখ। এ ছাড়া সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সংগঠক রাসেল আহমেদ বলেন, ‘ছয়-সাত মাস হয়ে গেছে এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশের দিকে এগিয়ে যাব। কিন্তু কেউ যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাহলে বলব, চূড়ান্ত মুক্তির পথ মৃত্যু। প্রয়োজন হলে আরও আবু সাঈদ শহীদ হবে, তবু আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না।’

গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগের নিষিদ্ধকরণ হয়ে গেছে। এখন শুধু অফিশিয়াল ঘোষণা বাকি। আওয়ামী লীগকে পুনর্বাসন করলে জুলাই আন্দোলন আবার হবে। ভারতের প্রেসক্রিপশন বাংলাদেশে চলবে না। প্রতিটি দলকে আওয়ামী লীগের বিষিয়ে সিদ্ধান্ত পরিষ্কার করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com