October 23, 2026, 1:44 pm
সর্বশেষ সংবাদ:
ভারতের মুসলিমদের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর চিকিৎসাধীন মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি মেহেরপুর জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে জ্ঞানেশের অনিয়ম নিয়ে দুই কমিশনারের চিঠি জ্ঞানেশের কাছেই ফেরত পাঠান কেবিনেট সচিব প্রবাসীদের এক সুতোয় বাঁধতে আসছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ প্রথমবার যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর, কী উদ্দেশ্যে এই সফর চমক নিয়ে উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা ভারতে হতে পারে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশে বৃষ্টি হতে পারে মঙ্গলবার সুন্দরবনের প্রায় ৪০ শতাংশ সুন্দরী গাছ রোগাক্রান্ত, কারণ কী

মেয়র নির্বাচিত হলে নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে—হুঁশিয়ারি মামদানীর

Reporter Name
  • Update Time : Sunday, September 14, 2025
  • 217 Time View

নিউইয়র্কের মেয়র নির্বাচিত হলে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের হুঁশিয়ারি দিয়েছেন নিউইয়র্কের ড্রেমোক্রেট দলের মেয়র প্রার্থী জোহরান মামদানী। শনিবার (১৩ সেপ্টেম্বর) নিউইয়র্ক টাইমস’র এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন তিনি।

মামদানী জানান, তার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় নেতানিয়াহু শহরটিতে পা রাখা মাত্রই নিউইয়র্ক পুলিশকে তাকে গ্রেফতারের নির্দেশ দেবেন তিনি। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আদালতের কর্তৃত্ব না মানলেও, মামদানী এ গ্রেফতারি পরোয়ানা অনুসারে নেতানিয়াহুকে আটক করাবেন বলে নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, এটি এমন এক প্রতিশ্রুতি যা আমি পূরণ করতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কর্তৃত্ব না মানলেও, আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানাকে সম্মান জানিয়ে নেতানিয়াহুকে বিমানবন্দরেই গ্রেফতার করা হবে। এই শহর আন্তর্জাতিক আইনের পক্ষে দাঁড়াবে এবং তা নিশ্চিত করাই আমার লক্ষ্য।

এর আগে, গত বছর আর্ন্তজাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী কর্মকান্ডের কারণে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

উল্লেখ্য, নিউইয়র্ক ইহুদিদের দ্বিতীয় বৃহত্তম আবাসস্থল। যদি এই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়, তবে তা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করতে পারে বলে মত বিশ্লেষকদের।

তবে মার্কিন আইন বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ কার্যত অসম্ভব এবং কেন্দ্রীয় আইনের পরিপন্থী। আর যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়। তাই আদালতটির আদেশ বলবৎ করারও সুযোগ নেই।

এর আগে, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারির পর ডোনাল্ড ট্রাম্প আদালতের বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। এ সময়, যুক্তরাষ্ট্র বা ইসরাইলের ওপর এ আদালতের কোনো এখতিয়ার নেই বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com