March 17, 2026, 1:24 am
সর্বশেষ সংবাদ:
২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার এক বছরে রোহিঙ্গা শরণার্থী বাড়ল ১ লাখ ৭৯ হাজার ইসরায়েলের সামরিক ঘাঁটি ও অস্ত্রাগারে হামলার দাবি আইআরজিসির ‘সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর’ কেউ ভোট দিতে পারেননি, এমন অভিযোগ পাননি: সিইসি ক্ষমতার তীব্র লড়াই শেষে মোজতবা খামেনি যেভাবে সর্বোচ্চ নেতা গণভোট নিয়ে এনসিপি নেতারা অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী প্রথমবারের মতো অচলাবস্থা ভেঙে হরমুজ প্রণালি পার হলো পাকিস্তানি ট্যাঙ্কার শিগগিরই ইরান বিজয় উদযাপন করবে : আরাগচি ‘মস্কোতে মোজতবা খামেনির অস্ত্রোপচার’, মন্তব্য এড়াল রুশ সরকার

মিশিগানে মরমন চার্চে গুলিবর্ষণ, নিহত ১

Reporter Name
  • Update Time : Monday, September 29, 2025
  • 97 Time View

যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি মরমন চার্চে গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডে কমপক্ষে একজন নিহত হয়েছেন এবং অন্তত ৯ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশের বরাতে রোববার (২৮ সেপ্টেম্বর) এই খবর জানিয়েছে বিবিসি।

এদিন স্থানীয় সময় সকালে মিশিগানের ডেট্রয়েট শহর থেকে প্রায় ৯৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে গ্র্যান্ড ব্লাঙ্ক এলাকায় যিশুখ্রিষ্ট অব ল্যাটার-ডে সেইন্টস চার্চে এই হামলার ঘটনা ঘটে।

গ্র্যান্ড ব্লাঙ্ক টাউনশিপ পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে হামলাকারীকে নিরস্ত্র করা হয়েছে। তবে এখনো তার পরিচয় বা হামলার উদ্দেশ্য প্রকাশ করা হয়নি। পুলিশ আরও জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং চার্চে লাগা আগুনও নিভিয়ে ফেলা হয়েছে। ফলে জনসাধারণের আর কোনো ঝুঁকি নেই।

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে ঘটনাটিকে ‘ভয়াবহ গোলাগুলি ও অগ্নিকাণ্ড’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, এফবিআই ও ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ার আর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস-এর এজেন্টরা ঘটনাস্থলে যাচ্ছেন। বন্ডি বলেন, ‘উপাসনালয়ে এ ধরনের সহিংসতা হৃদয়বিদারক ও শিহরণ জাগানিয়া। এই ভয়ংকর ট্র্যাজেডির শিকারদের জন্য প্রার্থনা করুন।’

এফবিআই পরিচালক কাশ প্যাটেল এক বিবৃতিতে জানিয়েছেন, ফেডারেল এজেন্টরা স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে ঘটনাস্থলে যাচ্ছেন। তিনি হামলাটিকে ‘কাপুরুষোচিত ও অপরাধমূলক কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছেন।

এদিকে মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার বলেছেন, ‘সহিংসতা কোনো জায়গাতেই গ্রহণযোগ্য নয়, বিশেষ করে উপাসনালয়ে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’

ঘটনার পর গ্র্যান্ড ব্লাঙ্ক শহরজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা এমন এক স্থানে রক্তাক্ত হামলার ঘটনায় হতবাক, যেখানে নিরাপত্তা ও শান্তির আশায় সমবেত হন মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com