August 18, 2026, 2:27 pm
সর্বশেষ সংবাদ:
স্থানীয় সরকারের ৫ নির্বাচন চলতি অর্থবছরে: শাহে আলম স্থানীয় সরকার নির্বাচন চলতি অর্থবছরেই: শাহে আলম খিলক্ষেতের সন্ত্রাসবিরোধী মামলায় মেজর সাদিক গ্রেফতার জ্বালানি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া অর্থনীতির সংকট মোকাবিলায় ১৮০ দিনে সরকারের যত পদক্ষেপ থানা হাজতে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার রাশিয়ার নির্বাচনে নিষিদ্ধই থাকছে বিরোধী দল, উপপ্রধানের কারাদণ্ড রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে

মেঘনায় অভিযানে দুই লাখ ৭০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

Reporter Name
  • Update Time : Friday, October 10, 2025
  • 133 Time View
163

‌‘রায়পুরে মেঘনা নদীতে মা ইলিশ ধরার উৎসব’ শিরোনামে যুগান্তরে বৃহস্পতিবার সংবাদ প্রকাশ হওয়ার পর নড়েচড়ে বসেছেন প্রশাসন। বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুরের রায়পুর মেঘনা নদীতে অভিযান চালিয়ে দুই লাখ ৭০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে মৎস অধিদপ্তর।

কোস্টগার্ড স্টেশনের একটি দলকে সঙ্গে নিয়ে দুই মৎস অফিসার মেঘনা নদীর রায়পুরের ১১ কিলোমিটার রায়পুর ও ভোলার সীমানায় অভিযান চালানো হয়। জব্দকৃত জালের আনুমান বাজারমূল্য প্রায় ১০ লাখ ৩০ হাজার টাকা এবং মাছের মূল্য প্রায় ৪০ হাজার টাকা।

মৎস অফিস জানান, অভিযানের সময় জেলেরা জাল ও মাছ রেখে পালিয়ে যায়। উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল আমিন ও ‎কোস্টগার্ড রায়পুর কন্টিনজেন্ট কমান্ডার মো. হাফিজসহ স্থানীয় গণ্যমাণ্যদের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা মাছ স্থানীয় গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়।

সিনিয়র মৎস কর্মকর্তা রাশেদ হাসান বলেন, যুগান্তরের সংবাদটি আমাদের নজরে এসেছে। লোকবল সংকটের কারণে ৩-৪ দিন সমস্যা দেখা দিয়েছিল। এখন আমরা চারজন ও কোস্টগার্ডের সমন্বয়ে কাজ করা হবে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা (৪ থেকে ২৫ অক্টোবর ২০২৫) চলছে। এই সময়ে ইলিশ আহরণ, পরিবহণ, মজুত, বাজারজাত করণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। এ সময় নদী ও উপকূলে টহল ও নজরদারি রাখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com